সদরঘাটে যাত্রীর চাপ কমাতে বিশেষ লঞ্চ চালু হচ্ছে ২ ঘাটে, জেনে নিন সময়সূচি

১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ PM
সদরঘাটে যাত্রীর চাপ কমাতে বিশেষ লঞ্চ চালু হচ্ছে ২ ঘাটে

সদরঘাটে যাত্রীর চাপ কমাতে বিশেষ লঞ্চ চালু হচ্ছে ২ ঘাটে © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে এবং সদরঘাটে অতিরিক্ত যাত্রীর চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে এবছর রাজধানীর বছিলা ব্রীজ সংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করেছে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আগামী ১৭ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

ঈদের আগে বছিলা লঞ্চঘাট (ব্রীজ সংলগ্ন/ব্রীজের নিচে) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি

সকাল

বছিলা–সদরঘাট–হাকিমুদ্দিন : ৭টা (এমভি টিপু লঞ্চ) : এম-১৫০৪৩; বছিলা–সদরঘাট–শরীয়তপুর : সাড়ে ৮টা (এমভি ইমাম হাসান-৫ লঞ্চ) : এম-০১-১৩৩৬; বছিলা–সদরঘাট–চাঁদপুর : ১১টা (এমভি ঈগল-৪ লঞ্চ) : এম-৯৮৮০ 

দুপুর

বছিলা–সদরঘাট–ইলিশা : ১২টা (এমভি টিপু-৬ লঞ্চ) : এম-১৫০৯৩; বছিলা–সদরঘাট–গলাচিপা : সাড়ে ১২টা (এমভি বোগদাদীয়া-১২ লঞ্চ) : এম নং-৬৬৬২ (এমভি শরিয়তপুর-৩ লঞ্চ) : এম নং-৭২২৪

বিকেল-বছিলা–সদরঘাট–ইলিশা : সাড়ে ৫টা (এমভি ইয়াদ-১ লঞ্চ) : এম নং-০১-২৫৫০ 

শিমুলিয়া টুরিস্ট ঘাট (পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি

সকাল

শিমুলিয়া:–চাঁদপুর : ৮টা (এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ) : এম-৭০৪৮; শিমুলিয়া–চাঁদপুর : ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ) : এম-৬৮৫৯

বিকেল:-বরিশাল–শিমুলিয়া : ৭টা (এমভি রাজারহাট বি লঞ্চ) : এম-০১-২৪৫০

এর পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে সদরঘাট এলাকায় প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি/পোর্টার সেবা প্রদান করা হবে। একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদী বন্দর (সদরঘাট) ও বরিশাল নদী বন্দরে হুইল চেয়ার সেবাও প্রদান করা হবে।

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬