আওয়ামী আমলের আরও ১২০২ মামলা প্রত্যাহার

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিগত ১৭ বছরে (ফ্যাসিস্ট সরকারের আমলে) বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও  এক হাজার ২০২টি   টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।

এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬