সরিয়ে দেওয়া হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
সরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

সরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে © টিডিসি ফটো

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে পৃথক পৃথক প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিবদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়) সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্য সচিবদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন রয়েছেন।

বিএনপির নেতৃত্বে সরকার গঠনের আগে তিন দিনে জনপ্রশাসনের মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নিজ থেকে সরে যাওয়ায় চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্বপালন করা অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, খালি হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি সচিবের পদসহ প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে। মাঠ প্রশাসনের জেলা প্রশাসকসহ (ডিসি) গুরুত্বপূর্ণ বেশ কিছু পদেও পরিবর্তন আসতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে জনপ্রশাসনে নতুন সরকার এসে পরিবর্তন আনবে, এটা অস্বাভাবিক নয়। তারা আশা করেন, নতুন সরকার অতীতের সরকারগুলোর মতো দলীয়করণ করতে গিয়ে অযোগ্যদের নিয়োগ দেবে না এবং কোনো কর্মকর্তা ‘প্রতিহিংসার’ শিকার হবেন না।

৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9