এবার ঈদের ছুটি কত দিন?

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM
ঈদে বাড়ি ফেরার প্রতীকী ছবি

ঈদে বাড়ি ফেরার প্রতীকী ছবি © ফাইল ছবি

পঞ্জিকার পাতায় রোজা এলেই হিসাব-নিকাশ শুরু হয়ে যায়—কবে চাঁদ উঠবে, কবে ঈদ, আর কত দিন ছুটি মিলতে পারে একটানা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশ সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত হয়েছে পাঁচ দিনের সরকারি ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হতে পারে।

তবে সরকারি চাকরিজীবীরা চাইলে মাঝের দুই দিন নৈমিত্তিক ছুটি নিয়ে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করতে পারেন। আর দুই দিন একসঙ্গে ম্যানেজ করা সম্ভব না হলেও, অন্তত এক দিন ছুটি নিলেও টানা ৭ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকবে।

আরও পড়ুন: ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি পাবেন যেভাবে

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত থাকবে ঈদের ছুটি। এর ঠিক পরেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি—ফলে মাঝের ২৪ ও ২৫ মার্চ দুই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলেই ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত একটানা ছুটির সুযোগ তৈরি হবে।

এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) এবং ১৮ মার্চ (বুধবার) সাধারণ কর্মদিবস। এদিন ছুটি নিয়ে টানা ৭ দিন অবকাশ কাটানোর সুযোগ রয়েছে।

ভারতের সড়ক ধসে এক মাস অচল শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর
  • ১৭ জুলাই ২০২৬
শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ
  • ১৭ জুলাই ২০২৬
দারুল ইহসান-রয়েল ইউনিভার্সিটির ভুয়া সনদে এক যুগ ধরে চাকরি ১…
  • ১৭ জুলাই ২০২৬
নেটফ্লিক্সের শেয়ারের দামে ৯ শতাংশ হ্রাস
  • ১৭ জুলাই ২০২৬
পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence