বিমানবন্দরে দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান: মন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ PM
মতবিনিময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

মতবিনিময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা © টিডিসি ফটো

হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্রীরা স্বল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

এ সময় মন্ত্রী অতীতের নেতিবাচক সব চর্চা ও দুর্নামের অধ্যায় পেছনে ফেলে নতুন করে জনবান্ধব উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬