মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ PM
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ © ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলেও জানিয়েছে তার মন্ত্রণালয়।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই দেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে, এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ–তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তা আমাদের নতুন প্রজন্মের অনেকেরই অজানা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসের কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬