দুর্নীতি করি না-করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
আ ন ম এহছানুল হক মিলন

আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখা হবে। ‘আমরা দুর্নীতি করি না, করব না, কাউকে করতেও দেবো না’—এ অবস্থানে অটল থাকার কথা জানান তিনি। পাশাপাশি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে বলে জানান।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, ‘আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী—কেউই দুর্নীতি করবে না।’ মন্ত্রণালয়ের কাজে কোনো রাজনীতিকরণও হবে না বলে স্পষ্ট করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতি ও রাজনীতিকরণমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬