টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ PM
টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী

টিসিবির কার্যক্রমে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী © ‍টিডিসি ফটো

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনগুলোতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। সেজন্য ওয়ার্ড প্রতি এক বা একাধিক নাগরিক কমিটি করে দিব। তারা এটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হয়, কোন অনিয়ম না হয় সেটি নিশ্চিত করবেন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ) বিকালে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন,  টিসিবির পণ্য সরবারহ একটি সার্ভিস, এটা যেন জন আকাঙ্খার সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটা আমরা নিশ্চিত করব।

পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ,মহানগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। এর আওতায় ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি ও সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা হচ্ছে এসব পণ্য। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি ট্রাকে করে এসব পণ্য বিক্রি হচ্ছে এবং তা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

ভ্রাম্যমাণ ট্রাকে একজন ভোক্তাকে সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর দেওয়া হচ্ছে। এছাড়া রমজান উপলক্ষে ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9