নামফলক-সাইনবোর্ডে বাংলায় লেখার নির্দেশনা

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ PM
প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ডে বাংলায় লেখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি

প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ডে বাংলায় লেখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি © ফাইল ছবি

ভাষার মাসে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ডে বাংলায় লেখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যাবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলায় লিখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি সিটি কর্পোরেশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার লক্ষ্যে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী উপযুক্ত সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলকে বিভিন্ন পণ্যের প্রদর্শিত বিজ্ঞাপন ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি অনেক প্রতিষ্ঠানই ইংরেজি বা অন্যান্য ভাষায় নামফলক ব্যবহার করছে। তাই ডিএসসিসি অনুরোধ করেছে যথাযথভাবে বাংলা লিখে প্রতিস্থাপন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ারি দিয়েছে তারা।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬