শহীদ মিনার এলাকায় মানতে হবে যেসব নির্দেশনা

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ PM
কেন্দ্রীয় শহীদ মিনার

কেন্দ্রীয় শহীদ মিনার © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন সকল স্তরের নাগরিকেরা। এ উপলক্ষ্যে শহীদ মিনার এলাকায় সর্বসাধারণের চলাচলে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জনসাধারণের চলাফেরা ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহিদ মিনার রোড ব্যবহার করে শহিদ মিনারে আসার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে এসব নির্ধারিত সড়ক ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শ্রদ্ধা অর্পণ শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল দিয়ে বের হয়ে যেতে হবে দর্শনার্থীদের। একই সঙ্গে শহিদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে

তিনি আরও জানান, শহিদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

খাল পুনঃখননে অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৭ আগস্ট ২০২৬
পে স্কেল কার্যকরের সময় নিয়ে নতুন তথ্য দিলেন অর্থমন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে…
  • ১৭ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage