ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ AM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে কর্মরত আউটসোর্সিংয়ের ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার আইডিইএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

এ ১৫ জনের সব আইডি কার্ড, প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক, জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবুল হোসেন সরকার, মিজানুর রহমান এবং আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬