প্রধানমন্ত্রীর প্রেস ও অতিরিক্ত প্রেস সচিব হলেন যে দুজন

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ PM
আবু আব্দুল্লাহ ছালেহ ও আতিকুর রহমান রুমন

আবু আব্দুল্লাহ ছালেহ ও আতিকুর রহমান রুমন © সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে আবু আব্দুল্লাহ ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবু আবদুল্লাহ এম ছালেহকে সচিব পদমর্যাদায় ও নির্ধারিত ৭৮ হাজার টাকা বেতনে এ দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আতিকুর রহমান রুমনকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

দুজনকেই অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তাদের নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9