অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই: বাণিজ্যমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ PM
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির © টিডিসি ফটো

কাঙ্খিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহবান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকেরা (জনগণ) আমাদের  এখানে পাঠাননি।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়সভায় তিনি একথা বলেন। 

আব্দুল মুক্তাদির বলেন ,গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে।
যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই।সরকারের তরফ থেকেও  আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া।

তিনি আরো বলেন , যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবেনা, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোন পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে।সে কারনে এটার সেনসিটিভিটি অনেক বেশি। 

বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাণিজ্য মন্ত্রণালয় অনেক বড়,এর বহুমুখী কার্যক্রম আছে। আগামীদিনে আমাদের কাজের অগ্রাধিকার থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করা। বিনিয়োগর মাধ্যমে আনইমপ্লয়মেন্টের জায়গায় হিট করা। রপ্তাণি বাস্কেট যাতে বড় করতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে, কেননা এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পৃক্ত। 

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ হয়েছে। জনগণের ভাগ্যন্নোয়নে আমরা কাজ করতে চাই। একাজে আপনাদের ( কর্মকর্তাদের) সার্বিক সহযোগিতা চাই। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950