শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ PM
শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন © সংগৃহীত

দায়িত্বে গ্রহণের ছয় মাসের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে।

প্রজ্ঞাপন জারি করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বিমানের চেয়ারম্যান পদ ছাড়ছেন বশিরউদ্দীন, তিনি ফিরে যাচ্ছেন নিজের ব্যবসা আকিজবশির গ্রুপে। এর মধ্যে মঙ্গলবার নতুন সরকারের শপথের দিনে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের এপ্রিলে উপদেষ্টা হওয়ার পর ২৬ আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশিরউদ্দীন, যিনি ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ নিয়ে অনেকেই তখন প্রশ্ন তোলেন।

বিমানের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ ক্রয়ের আলোচনার মধ্যেই গত ১৫ জানুয়ারি বিমানের পরিচালক হিসেবে দায়িত্বে আসেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তাদের মধ্যে খলিলুর রহমান তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আর ফয়েজ আহমদ তৈয়ব গেছেন জার্মানিতে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬