সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ PM
সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে নিজের পরিচয় লিখেন ‘রাজনৈতিক কর্মী’। সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম দিনের মতো অফিস করছেন।

জানা গেছে, বিকেল ৩টায় একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ কক্ষে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। এটি মূলত পরিচিতিমূলক বৈঠক হলেও সরকারের অগ্রাধিকার খাতসমূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। করিডোরজুড়ে রাখা হয়েছে নতুন ফুলের টব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নামফলক। কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন।

নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনে প্রবেশের আগে বসানো হয় আর্চওয়ে। পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করানো হয়। সেনাবাহিনী ও র‌্যাবের ডগ স্কোয়াডকেও ভবনের নিচতলায় অবস্থান করতে দেখা গেছে। মূল ফটকেও ছিল বাড়তি নিরাপত্তা।

প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে সরকারের কার্যক্রমে গতি আনা, প্রশাসনে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করতে পারেন বলে জানা গেছে।

এদিনের কর্মসূচির মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে কার্যক্রম শুরু করল।

আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9