নতুন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যারা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ PM
খলিলুর রহমান, মো. আমিনুর রশিদ ও আমিনুল হক

খলিলুর রহমান, মো. আমিনুর রশিদ ও আমিনুল হক © টিডিসি সম্পাদিত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই তালিকায় তিনজন টেকনোক্র্যাট সদস্যও রয়েছেন, যারা রাজনৈতিক পরিচয়ের বাইরে পেশাগত ও বিশেষজ্ঞ অভিজ্ঞতার ভিত্তিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তারা।

পূর্ণমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট হিসেবে শপথ নিচ্ছেন খলিলুর রহমান এবং মো. আমিনুর রশিদ। খলিলুর রহমান আগেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এদিকে প্রতিমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পাচ্ছেন আমিনুল হক, যিনি ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬