দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ PM
ফয়সাল মাহমুদ

ফয়সাল মাহমুদ © সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে কর্মরত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) সাংবাদিক ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে ফয়সাল মাহমুদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই তার নিয়োগ বাতিল করল সরকার।  

তবে কী কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।  

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬