শূন্য শতাংশ ভোট পেল যে ১০ দল

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
ভোট দিচ্ছেন  এক ভোটার

ভোট দিচ্ছেন এক ভোটার © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে ১০টি রাজনৈতিক দল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) দলগত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের এই তথ্য প্রকাশ করেছে। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলামী ঐক্য জোটের দুইজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মিনার প্রতীক নিয়ে তারা শূন্য শতাংশ ভোট পেয়েছেন। কবুতর প্রতীক নিয়ে একটি আসনে নির্বাচন করা গণতন্ত্রী পার্টি শূন্য শতাংশ ভোট পেয়েছে। একইভাবে গণফ্রন্ট পাঁচটি আসনে মাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে শূন্য শতাংশ ভোট পেয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একটি আসনে চশমা প্রতীক নিয়ে, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সিংহ প্রতীক নিয়ে ৮ আসনে, বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীকে দুটি আসনে, বাংলাদেশ জাতীয় পার্টি কাঠাল প্রতীকে ৬ আসনে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকে ৮ আসনে, বাংলাদেশ মুসলিম লীগ- বিএনএল
হাত (পাঞ্জা) প্রতীকে তিন আসনে, বাংলাদেশ সমঅধিকার পার্টি-বিইপি দোয়াত কলম প্রতীকে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট পেয়েছে শূন্য শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থেকে প্রধান বিরোধীদল হিসেবে নির্বাচিত জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। তবে সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন। 

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬