শিক্ষামন্ত্রী হতে পারেন এহছানুল হক মিলন

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM
এহছানুল হক মিলন

এহছানুল হক মিলন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও। মন্ত্রিসভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও স্থান পাচ্ছেন বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এহছানুল হক মিলন। পূর্বে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবার তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হতে পারে। 

জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো ঘোষণা করা হয়েছে।

এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। আগামী দুই/একদিনের বিএনপি তাদের মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬