আজ–কালের মধ্যেই গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই: ইসি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ AM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © সংগৃহীত

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার অথবা আগামীকালের মধ্যেই প্রকাশ করা হতে পারে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে। আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই।’

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশ নেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঘোষিত ফল অনুযায়ী, আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

ফল ঘোষণার পর সন্ধ্যা থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জমা দেন।

নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুনরায় ভোট গণনার দাবি জানান।

দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল ভোটের বিষয়টি। এ আসনে এখন পর্যন্ত ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। জানা গেছে, ব্যালট পেপারের একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল এবং তার পাশের অংশটি ফাঁকা ছিল। ওই সাদা জায়গায় অনেক ভোটারের সিল পড়ায় সেগুলো বাতিল হিসেবে গণ্য হয়েছে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬