গণভোটে ‘হ্যাঁ’ ৪ কোটি ৮০ লাখ, ‘না’ ২ কোটি ২৫ লাখ

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ PM
গণভোট

গণভোট © লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে গণভোটে জনমত ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, ২৯৯টি আসনে ৬০ দশমিক ২৬ শতাংশ গণভোট পড়েছে। এরমধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে এই গণভোট অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬
পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি, বলছে …
  • ২০ আগস্ট ২০২৬