গোপালগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর ভরাডুবি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ AM
গোপালগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ এর ভরাডুবি

গোপালগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ এর ভরাডুবি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আওয়ামী লীগের ঘাটি খ্যাত গোপালগঞ্জে ‘না’ ভোটের জয়জয়কার এবং ‘হ্যাঁ’ ভোটের ভরাডুবি হয়েছে।

ভোটগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটের ফলাফলে দেখা যায়, গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৫৪ হাজার ৭১৬টি এবং ‘না’-এর পক্ষে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি ভোট পেয়েছে। সে হিসেবে ‘না’ ৭৩ হাজার ৫৪২ ভোটে ‘হ্যাঁ’-কে পরাজিত করেছে।

গোপালগঞ্জ-২ আসনে ১ লাখ ৭ হাজার ২৯০ ভোট পেয়ে ৭২ হাজার ৯৪৯ ভোটের ব্যবধানে ‘হ্যাঁ’কে পরাজিত করে ‘না’ বিজয়ী হয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি। ভোটের ব্যবধান ৫৯ হাজার ৮৭০।

উল্লেখ্য, দলীয় কার্যক্রম স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এর ফলে সকাল থেকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের ভোটকেন্দ্রে উপস্থিতিতে ভোটারদের মাঝে অনীহা লক্ষ্য করা যায়।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দিন শেষে তিনটি আসনে মোট ৪৩ দশমিক ২৯ শতাংশ ভোটার উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. আরিফ উজ জামান।

তিনি জানান, গোপালগঞ্জ-১ আসনে ৪৯ দশমিক ৩৫ শতাংশ, গোপালগঞ্জ-২ আসনে ৩৯ দশমিক ৪৫ শতাংশ এবং গোপালগঞ্জ-৩ আসনে ৪১ দশমিক ০৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9