টেকনাফে ভোটকেন্দ্রে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ AM
ভোট দিচ্ছেন মহিলা ভোটার

ভোট দিচ্ছেন মহিলা ভোটার © টিডিসি ফটো

সারাদেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফে) আসনে  শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকলেও নারীদের ভোট চোখে পড়ার মতো।

সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার পর থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ ভোটারদের সাথে প্রার্থীদেরকেও ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়।

উখিয়ায় নিজ কেন্দ্রে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী ভোট প্রয়োগ শেষে  সাংবাদিকদের  বলেন, এখন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।  তিনি আশাবাদী  সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা বিজয় হবে।

সরেজমিনে সকাল থেকে টেকনাফ পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের বেশ কটি কেন্দ্র ঘুরে পুরুষ ভোটারদের উপস্থিতি কম হলেও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সকাল আটটায় টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ে (কেজি) কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কেন্দ্র ৮টি বুথে ৪ হাজর ১৫৩ জন ভোটার ভোট দিবেন। এছাড়া টেকনাফ এজাহার বালিকা  সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটারদের লাইন দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের সংখ্যা কম। এখানে ৩ হাজার ৮৬১ জন ভোটার ভোট দিবেন। তার মধ্যে পুরুষ ২ হাজার ৩৫ও নারী ১ হাজার ৮২৬জন।

ভোট দিতে আসা নারী ভোটার ফারভিন আক্তার  বলেন, আমি ১৭ বছর আমার ভোট প্রয়োগ করতে পারেনি। আজ  নিজের ভোট দিতে এসে খুব ভালো লাগছে। এর আগে তিন চারবার আমি নিজের ভোট নিজে দিতে পারেনি।

তরুণ ভোটার মো. শাহিন বলেন, ভোটের পরিবেশ নিয়ে আমি খুশি। তবে শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়।  ভোটাররা উৎসমুখর পরিবেশে ভোট দিতে আসছে। বলতে জুলাই গণঅভ্যুত্থানের পর এই ভোট ঈদ আনন্দের মতো।

নতুন ভোটার মোহাম্মদ কামাল হোসেন বলেন, জীবনের প্রথম ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরে  আমি খুব খুশি। যাকে ভোট দিয়েছি তার বিজয় হবে বলে আশা করছি।

টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিংয়ের দায়িত্ব থাকা টেকনাফ পল্লী বিদুৎ অফিসের (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, সকাল থেকে দুই ঘন্টায় সাড়ে তিনশো ভোট প্রদান করেছে ভোটাররা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সকাল সাড়ে ৭টা থেকে শান্তিুপূর্ণ ও সুষ্টু পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে টেকনাফে এখনো পর্যন্ত কোনও ধরনের বিশৃঙ্খালার খবর পাওয়া যায়নি।

এদিকে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১১৫টি ভোট কেন্দ্রের মধ্য ৪৯ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।  এই দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৮২ জন, নারী ১ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী চারবারের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। জামায়াতের প্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমির ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে সাইফুদ্দিন খালেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মাঠপর্যায়ের চিত্রে দেখা গেছে, ভোটের মূল লড়াই সীমাবদ্ধ বিএনপি ও জামায়াতের মধ্যেই।

প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9