নির্বাচনী সরঞ্জাম আনতে গিয়ে জ্ঞান হারালেন প্রিজাইডিং অফিসার

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ PM
বরুণ কান্তি সাহা ও নির্বাচন কমিশনের লোগো

বরুণ কান্তি সাহা ও নির্বাচন কমিশনের লোগো © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম আনতে গিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রিজাইডিং অফিসার। তার নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। পরে তাকে সেখান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা যায়, দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম আনতে যান তিনি। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার সময় হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে পড়ে যান বরুণ কান্তি সাহা। তখন তাকে ততক্ষণাৎ দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, আজ প্রিজাইডিং অফিসারদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে যান। তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরে ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬