ব্রাহ্মণবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ৭১ শতাংশ ভোটকেন্দ্র, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা নিয়ে মোট ছয়টি আসনে  ৮০৫টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অধিক ঝুঁকিপূর্ণ আসন ৯২টি। তবে এসব আসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণের ক্ষেত্রে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনা হয় বলে জানা গেছে। এছাড়াও নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৫৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র হিসেবে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার একটু বেশি থাকবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে, ওইভাবে থাকবে। আর যেগুলো আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, এগুলোতে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি ফোর্স মোতায়েনের জন্য বলা আছে।

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬