নির্বাচনে হিজড়া ভোটারের সংখ্যা জানা গেল

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ PM
হিজড়া সম্প্রদায়

হিজড়া সম্প্রদায় © সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রস্তুত হচ্ছে ভোটকেন্দ্র।

জানা গেছে, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বড়  পরিসরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে ১ হাজার ১২০ জন হিজড়া।

এছাড়াও পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে হিজড়া ভোটারদের অন্তর্ভুক্তকরণ একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন জানিয়েছে, সারাদেশে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ চলবে। একই দিনে সংসদ সদস্য নির্বাচন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসনিক ও কারিগরি সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

এছাড়াও বিপুল সংখ্যক তরুণ এবং নারী ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬