পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ PM
পৌঁছেছে ভোটের সরঞ্জাম

পৌঁছেছে ভোটের সরঞ্জাম © টিডিসি ফটো

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জামাদি ও দায়িত্বপ্রাপ্ত জনবল পৌঁছেছে।

সেনাবাহিনীর সহায়তায় আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের পর এসব সরঞ্জাম ও জনবল সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়।

জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সবচেয়ে দুর্গম হিসেবে পরিচিত দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি- তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী কার্যক্রমের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুপুরে প্রথমে লক্ষীছড়ি সেনা জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করে শুকনাছড়ি ভোটকেন্দ্রে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে ফুত্যাছড়ি ও দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পৌঁছে দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, দুর্গম এলাকাগুলোর ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আগেভাগেই হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৮টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলেও ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9