‘পাশা’-কে পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশ ইসির

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

সমালোচনার মুখে পর্যবেক্ষক সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-এর অনুমোদন বাতিলের ঘোষণা এলেও তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। ফলে বিষয়টি নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল মল্লিকের স্বাক্ষরিত এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের এ পাশাকে কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মোট ৮১টি নিবন্ধিত সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। এসব সংস্থার অধীনে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জনসহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পাশাকে যদি পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, তাহলে যারা দিয়েছে তাদের কাছে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এছাড়া নির্দেশনায় কতজনকে কার্ড দেওয়া হবে সে বিষয়টিও উল্লেখ থাকার কথা। এর বেশি আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬