‘নির্বাচন গ্রহণযোগ্য না হলে দায় এড়ানোর সুযোগ নেই’

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ PM
মতবিনিময় সভায় বক্তব্য রাখেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা © টিডিসি ফটো

চট্টগ্রাম জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, একটি দেশে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা বলার বা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই না, আপনারা কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়ুন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, বিশ্ব আমাদের দিকে আঙুল তুলে তাকিয়ে আছে। বারবার একই অভিযোগ কি আমরা মেনে নেব? রাষ্ট্রের কোষাগার থেকে যাদের বেতন হয়, আমাদেরই প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের সন্তানের মুখ দেখে ঘর থেকে বের হওয়ার কথা যেন সবাই মনে রাখেন। ‘আপনি আপনার সন্তানকে কেমন বাংলাদেশ উপহার দিতে চান, সেটাই এই নির্বাচনের মূল প্রশ্ন। আগামীর বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে এই নির্বাচন। আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ থাকাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আর কোনো ‘ড্রামা’ দেখতে চায় না প্রশাসন। ‘এই ২০২৬ সালের নির্বাচন শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে হচ্ছে। ভবিষ্যতে যেন আমাদের সন্তানদের রক্ত ঝরাতে না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

নির্বাচনের দিন বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, যারা ঝামেলা করতে চাইবে, তাদের সতর্ক করা হবে না। সরাসরি ধরে আনা হবে। এখান থেকেই সবাইকে সতর্ক করে দিচ্ছি, নির্বাচনের দিন সতর্ক করার সুযোগ থাকবে না।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইশতিয়াক আলম খান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকার বিভাগের (চট্টগ্রাম) উপপরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান এবং আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬