নতুন সরকারের শপথ কবে, সম্ভাব্য তারিখ নির্ধারণ উপদেষ্টা পরিষদের

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার শপথ নিতে পারে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এই তারিখগুলিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। নির্বাচনের তিন দিনের মধ্যে এমপিরা শপথ নিলে তা সম্পন্ন হওয়া সম্ভব।

অন্তর্বর্তী সরকারের ১৮০ দিনের ক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলক এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনের পর নির্বাচিতদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেবে এবং এতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই।

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এলপিজি খাতের করকাঠামো পুনর্গঠন এবং জাতিসংঘে গুমসংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

উপদেষ্টা পরিষদের মতে, এ সিদ্ধান্ত একটি যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে ও মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী ও সুসংহত হবে। একই সঙ্গে রাষ্ট্রের জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে। এটি বাংলাদেশের মানবাধিকারকর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬