জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ PM
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ © সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজনকে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনার পদে নিয়োগ পাওয়ারা হলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক আরেক সদস্য ও  মানবাধিকারকর্মী মো. নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম এবং আদিবাসী নেতা ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী উল্লেখিত ব্যক্তিদের নিয়োগ প্রদান করিল।’

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর কমিশন পুনর্গঠন করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে তোড়জোড় শুরু হয়। অবশেষে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬