টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভ্রমণ কিংবা পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলে আপনার জন্য সুখবর। আগামীকাল থেকে সরকারি চাকরিজীবীদের সামনে খুলে যাচ্ছে টানা চার দিনের ছুটির সুযোগ। সামান্য কৌশলে মাত্র এক দিনের ছুটি নিলেই মিলবে দীর্ঘ অবকাশ—যা ভ্রমণ, বিশ্রাম কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হতে পারে একেবারে আদর্শ সময়।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এর সঙ্গে এক দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি।

আর ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এ দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার এক দিনের ছুটিতেই মিলতে পারে টানা চার দিন ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে।এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬