একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

১৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

একক নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে সংগঠনটির নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। 

গাজী আতাউর রহমান বলেন, ২৬৮ আসনে একক নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইসলামপন্থীদের ভোটের ওয়ান বক্স পলিসি ঘোষণা গিয়েছিলেন পীর সাহেব চরমোনাই।

ইসলাম প্রতিষ্ঠার জন্য ও ইসলামি আদর্শ বাস্তবায়নের জন্য কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ক্ষমতায় যেতে সমঝোতাকে ব্যাহত করছে। আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। গতকাল আসন বণ্টন হয়েছে, শেষ পর্যায়ে এসে আমাদের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে, ইসলামের পক্ষে একটা বাক্স হেফাজতের প্রয়োজন চিন্তা করেছি। আমাদের ভবিষ্যত পথচলা মসৃণ নাও হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা।

ট্যাগ: রাজনীতি
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950