তিন ধরনের আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ PM
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় © ফাইল ফটো

সারাদেশের পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩-এ দেওয়া ক্ষমতাবলে গত ১২ জানুয়ারি আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেওয়ানি মামলা বিচারের জন্য এসব আদালত ও ট্রাইব্যুনালকে জেলা জজ আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিশেষ জেলা জজ আদালত হিসেবে অভিহিত করা হবে। একই সঙ্গে ফৌজদারি মামলা বিচারের ক্ষেত্রে এগুলো দায়রা জজ আদালত হিসেবে গণ্য হবে এবং বিশেষ দায়রা জজ আদালত হিসেবে পরিচিত হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারা দেশে অবস্থিত সব পারিবারিক আপিল আদালত, সব শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সব ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এ ঘোষণার আওতায় পড়বে।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬