আপিলের প্রথম দিনে যে ৪২ আসনের আবেদন জমা পড়ল

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের কার্যক্রম শুরু হয়েছে। আপিল গ্রহণের প্রথম দিনেই নির্বাচন কমিশনে (ইসি) ৪২টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়েছে।

যেসব আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল জমা পড়েছে, সেগুলো হলো- লালমনিরহাট-১, রংপুর-১, রংপুর-৪, বগুড়া-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, রাজশাহী-৫, নাটোর-১, যশোর-৫, নড়াইল-১, বাগেরহাট-১, খুলনা-৬, পটুয়াখালী-৩, টাঙ্গাইল-১, কিশোরগঞ্জ-১ ও ৪, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৩ (২টি), ঢাকা-৯, ঢাকা-১৮, গাজীপুর-১, ২ ও ৩, গাজীপুর-৫ (২টি), নরসিংদী-১ ও ৪, নারায়ণগঞ্জ-৪, ফরিদপুর-৪, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১ (৩টি), শরীয়তপুর-৩, কুমিল্লা-১ ও ৯, চাঁদপুর-২, ফেনী-১, চট্টগ্রাম-১১ এবং কক্সবাজার-২।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল দায়ের কার্যক্রম আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত সময় শেষে আপিলগুলো শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় নেওয়া হবে।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬