এখন মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে, ডাউনলোড করবেন যেভাবে

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ PM
র‍্যাপিড পাস অ্যাপসের ইন্টারফেস

র‍্যাপিড পাস অ্যাপসের ইন্টারফেস © সংগৃহীত

মেট্রোর র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার আরও সহজ করতে অ্যাপ এনেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন।

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে, যাতে আপনাদের অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হয়।

অ্যাপটি ব্যবহারের নিয়ম
র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতিমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ সময় ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।

ডাউনলোড করবেন যেভাবে
এনড্রয়েড মোবাইলে এপস স্টোরে গিয়ে র‍্যাপিড পাস লিখে সার্চ দিয়ে এপসটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও https://play.google.com/store/apps/details লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

সংবাদ সম্মেলন শনিবার বেলা ১১টায়, কখন থেকে ফল দেখতে পাবেন শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
তৌসিফ হয়ত আরো বড় অভিনেতা হবে, তবে ব‍্যক্তি তৌসিফ অলরেডি অন…
  • ২৭ অক্টোবর ২০২৬
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম ও কর্মসংস্থান …
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ড…
  • ২৭ অক্টোবর ২০২৬
টেরিটরি এক্সিকিউটিভ নিয়োগ দেবে নাবিল গ্রুপ, আবেদন ১০ নভেম্ব…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের কাছে কি হারতে যাচ্ছেন নেতানিয়…
  • ২৭ অক্টোবর ২০২৬