পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি

৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটার পরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমাদের পোস্টাল ভোট বিডিতে আমাদের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যে তিন ক্যাটাগরির মানুষ বা ভোটাররা নিবন্ধন করে ভোটদানের যে সময়সীমা আমরা করেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত, এটা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে অনেকে এখনো কমপ্লিট করতে পারছেন না। এজন্য আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন। আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। সেই বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।  আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এটা থাকবে। এটা আর বাড়ানোর কোন সুযোগ থাকবে না। 

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9