খালেদা জিয়ার আসনে নির্বাচন নিয়ে যা জানাল ইসি

৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত করার বিধান থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় বর্তমান তফশিলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধিত বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। সে ক্ষেত্রে কমিশন নতুন নির্বাচনি তফশিল ঘোষণা করবে। তবে আগের তফশিলে বৈধভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের অর্থ জমা দিতে হবে না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় খালেদা জিয়া মৃত্যুবরণ করলে নির্বাচন স্থগিত হবে কি না; এ নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আইনে বৈধ প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে। খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হননি, ফলে এই তফশিলে কোনো প্রভাব পড়বে না। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি আরপিও পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পাশাপাশি ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬