বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড, দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর

২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ PM
দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর

দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর © সংগৃহীত

বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, এই চুক্তির মাধ্যমে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। তিনি থাইল্যান্ডে বিদ্যমান শ্রমিক ঘাটতি মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় বৈঠকে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত পদ্ধতিতে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর আশ্বাস দেন। পাশাপাশি শ্রম অভিবাসনের ব্যবস্থা ও কার্যপ্রণালি সম্পর্কে সরাসরি ধারণা নিতে সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী এ বিষয়ে তার ঊর্ধ্বতন সহকর্মীদের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্বও উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে এখন পর্যন্ত হওয়া আলোচনা সম্পর্কে শ্রমমন্ত্রীকে অবহিত করেন। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান শ্রমবাজারের মতো থাইল্যান্ডের ক্ষেত্রেও সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9