স্বল্পমেয়াদি ভিসায় শর্ত শিথিল করল চীন

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা

বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা © সংগৃহীত

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে চীন। ঢাকার চীন দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীর ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম শিথিল থাকবে।

তবে কিছু ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের জন্য এই ছাড় প্রযোজ্য নয়। ডি, জে-১, কিউ-১, এস-১, এক্স-১ এবং জেড ভিসার আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান বাধ্যতামূলক থাকবে। এসব ভিসাধারীদের চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয় বলে তাদের ক্ষেত্রে নিয়মটি বহাল থাকবে।

চীনা দূতাবাসের এ সিদ্ধান্তে বাংলাদেশ থেকে চীনে স্বল্পমেয়াদি ভ্রমণ করতে আগ্রহীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950