নতুন উপদেষ্টাদের শপথ হতে পারে সন্ধ্যায়, প্রস্তুত হচ্ছে বঙ্গভবন

২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ PM
নতুন উপদেষ্টাদের শপথ হতে পারে সন্ধ্যায়

নতুন উপদেষ্টাদের শপথ হতে পারে সন্ধ্যায় © টিডিসি ফটো

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে গতকাল (সোমবার) সন্ধায়। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়। পরবর্তীতে সোমবার রাতেই আবার শপথ অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম 'শ্লো' করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার কাছে একটি চিঠি আসে। একজন উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে।

শপথ উপলক্ষে বিশিষ্টজনদের বঙ্গভবনে যাতায়াতের নিরাপত্তা ও নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখতে বলা হয়। তবে কতজন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি এ চিঠিতে।

ওই কর্মকর্তা বলেন, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের বিষয়ে কিছুটা শ্লো বা ধীরে চলতে বলা হয়েছে। চিঠিতে বাতিল কিংবা স্থগিত করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬