দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ PM
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন © সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ করেন। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে রবিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশন অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত। এমন একটি সুরক্ষিত এলাকায় হিন্দু চরমপন্থীরা কীভাবে প্রবেশ করল, তা প্রত্যাশিত নয়। এতে বোঝা যায়, তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে—যা উদ্বেগজনক।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঘটনার পর থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পরিবার নিরাপত্তাজনিত ঝুঁকি ও হুমকি অনুভব করছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাইকমিশনের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে সেবা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9