প্রথম আলো-ডেইলি স্টারে হামলাকারীদের কয়েকজনের পরিচয় শনাক্ত: ধর্ম উপদেষ্টা

২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ PM
হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবন

হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবন © সংগৃহীত

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের গ্রেপ্তার করতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

দুটো পত্রিকা আগুন দেওয়া হলো। এখনো মব জাস্টিস বন্ধ হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা চেষ্টকরে যাচ্ছি। কথা হচ্ছে যে সব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা, এটা তো একটা কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না। এজন্য আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি।

তিনি বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরাএরই মধ্যে শনাক্ত করেছি। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।

ছায়ানটে হামলা হয়েছে। শিবিরের কেউ কেউ বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না- এ বিষয়ে খালিদ হোসেন বলেন, না, কে কী বললো সেটা তো আমাদের এখতিয়ার নয়। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি, সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে, অথবা মানুষ পুড়িয়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় ও গর্হিত কাজ বলে বিবেচনা করি। এদেরকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ সারাদেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলা হয়েছে। এখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা গোয়েন্দা ব্যর্থতা- সরাসরি এভাবে আমার বলাটা উচিত নয়।

তিনি আরও বলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। তাছাড়া একসঙ্গে কোন প্রতিষ্ঠানে হামলা হবে, এটা আগেভাগে তো জানা মুশকিল। যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট আসলো গোয়েন্দা থেকে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যখন হাদিকে দাফন করা হবে, পাশে চারুকলা ইনস্টিটিউট আছে। আমরা মুহূর্তের ভেতরে জানিয়ে দিয়েছি গোয়েন্দাদের, রিপোর্ট আছে। আমরা পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9