দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ PM
দিল্লির বাংলাদেশ হাইকমিশন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন © সংগৃহীত

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাদেরকে ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ ও ‘হাইকমিশনারকে ধরো’ স্লোগান দিতে দেখা গেছে। 

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এ ধরনের স্লোগান দেওয়া হয়। এতটুকুই আমি জানি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কিনা- জানতে চাইলে প্রেস মিনিস্টার বলেন, ‘হতে পারে। কথাগুলো হিন্দি-বাংলা মিলিয়ে বলেছে। ওখানে হিন্দু মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব, এ রকম কথাবার্তা বলেছে।’

জানা গেছে, ঘটনার পর রাতেই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যাওয়ার পর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬