ফেসবুকে সন্ত্রাস ও সহিংসতার পোস্টে রিপোর্ট করতে ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর দিল সরকার

২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM
সরকারের লোগো

সরকারের লোগো © সংগৃহীত

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। শুক্রবার (২০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই করবে এবং তারপর বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট পাঠানো হবে।সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট সরাসরি ডাউন করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে। উল্লেখ্য, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান দেয়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি নাগরিকদের সোশ্যাল মিডিয়া সহিংসতা বা ভায়োলেন্স সৃষ্টি করার জন্য ব্যবহার না করার পাশাপাশি দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

যে নাম্বার এবং ইমেইলে রিপোর্ট করা যাবে: হোয়াটসঅ্যাপ নাম্বার 01308332592, মেইল [email protected]d

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬