ছায়ানট পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টা

১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ PM
ছায়ানটে মোস্তফা সরোয়ার ফারুকী

ছায়ানটে মোস্তফা সরোয়ার ফারুকী © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছায়ানট পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টার ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
‎ 
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় তিনি ধানমন্ডির শংকরে ছায়ানট পরিদর্শনে আসেন।
‎
‎এ সময় তিনি ছায়ানটের প্রতিটি তলায় ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হওয়া জায়গায়গুলো ঘুরে দেখেন। তবে ছায়ানটে হামলা ও ভাঙচুরে ক্ষয়ক্ষতি পরিমাণ তিনি জানাতে পারেননি।
‎
‎এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ছায়ানটে আবার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬