প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ PM
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।’

টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬