জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, দেখুন এখানে

০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ PM
জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। আট খণ্ডে প্রকাশিত এ প্রতিবেদনে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, ঐকমত্য গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও জোটগুলোর দেওয়া মতামত, তাদের সঙ্গে হওয়া আলোচনার সারসংক্ষেপ, সংশ্লিষ্ট নথিপত্র এবং কমিশনের পরিচালিত জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে।

এ কমিশন ছাড়াও এর আগে ও পরে গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের সকল প্রতিবেদনও এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের সবগুলো খন্ড দেখুন এখানে।  

প্রসঙ্গত, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে গ্রহণের পর গত বছরের অক্টোবর মাসে এবং পরবর্তী বিভিন্ন সময়ে সর্বমোট ১১টি সংস্কারক মিশন গঠন করে। এরমধ্যে প্রথম ধাপে গঠিত ৬টি সংস্কারক মিশনের কার্যক্রমের সমাপ্তি লগ্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে গঠন করা হয়জাতীয় ঐকমত্য কমিশন। 

অপর ৫টি কমিশনের প্রধানদেরকে এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়। যদিও পরবর্তী সময়ে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কারক মিশনের প্রধানগণের অপারগতার কারণে উক্ত দুই কমিশনের দু’জন জ্যেষ্ঠ সদস্যকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর রাজনৈতিক দলসমূহ ও নাগরিক সমাজের সঙ্গে বিভিন্ন ধাপের ধারাবাহিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। 

এরপর গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। ইতোমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে সরকার জুলাই ‘জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।

শিক্ষার্থীদের দমনের বিষয়ে রিজভীর বরাতে ফেসবুকে ছড়িয়ে দেওয়া …
  • ১৪ জুলাই ২০২৬
একসঙ্গে তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন
  • ১৪ জুলাই ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১৮ জুলাই প…
  • ১৪ জুলাই ২০২৬
সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দাবিতে উত্তরায় ৭ ঘণ্টা অবরোধ, ঢ…
  • ১৪ জুলাই ২০২৬
মাথায় লাল কাপড় বেঁধে শেকৃবির এএসভিএম শিক্ষার্থীদের বিক্ষোভ,…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence