ভারত ছাড়াও রোমানিয়ার ভিসার আবেদন জমা দেয়া যাবে তিন দেশে

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকগণ শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকগণ শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনসমূহেও জমা দিতে পারবেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬