গাজীপুরে নির্বাচন সামনে রেখে জিএমপিতে বড় রদবদল

০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ AM
পুলিশের লোগো

পুলিশের লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) একযোগে বড় রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপি পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে মোট ১০ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায় এবং কাশিমপুর থানা থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায় এবং বিভিন্ন থানায় কর্মরত আরও কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। এর মধ্যে টঙ্গী পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. আতিকুর রহমানকে পুবাইল থানায়, ডিবি (উত্তর)-এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায় এবং কোনাবাড়ী থানার মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. মেহেদী হাসান। ডিবি (উত্তর)-এর নতুন ওসি হিসেবে দায়িত্বে যাচ্ছেন মো. ওহিদুজ্জামান।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করতে এই রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950